
বেরোবি সংবাদদাতা
বীর আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা এবং ছাত্র জনতার অভ্যুত্থান কে কটুক্তি করায় সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার( ০৭ অক্টোবর) দুপুর দুই টায় আবু সাঈদ গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আবু সাঈদের নামে মিথ্যাচার চলবে না চলবে না আবু সাঈদ এর রক্ত বৃথা দিতে যেতে দেব না উর্মির বহিষ্কার করতে হবে করতে হবে সহ নানা স্লোগান দেন।
সমাবেশে, আশিকুর রহমান,"আমাদের সকল শহীদদের রক্তের সাথে বেইমানি করা, চাইনা এমন দোসররা ক্ষমতায় থাকুক।। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ এ ধরনের দোসরদের অতি দ্রুত যেন এদের বহিষ্কার করা হয় । "
রহমত আলী বলেন,"যে আবু সায়ীদের রক্তের উপর দাঁড়িয়ে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে কটুক্তি করা মানে আমাদের অভ্যুত্থানকে নিয়ে কত কটুক্তি করা। ছাত্রজতা যে স্বাধীনতার নতুন স্বাধীনতা তাকে নিয়ে কটুক্তি করা। যদি উর্মিকে পদ থেকে বহিষ্কার না করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। "
রোমান বলেন,আওয়ামী লীগের দোসরা ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের কটুক্তির মাধ্যমে সবাইকে কটুক্তি করেছে।
উল্লেখ্য,ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র কে" সন্ত্রাসী" বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টটি তিনি এসব কথা বলেন। বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রাণালয়ে বদলি করা হয়। অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।