বগুড়া শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া মাদরাসার ২০২৬-২৯ সেশনের ম্যানেজিং কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে।
২৭ এপ্রিল (সোমবার) বিকাল ৫টায় মাদরাসা মসজিদে মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আংশিক কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনকে প্রধান উপদেষ্টা, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর ড. আসাদুল্লাহ আল-গালীবকে সভাপতি, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি দিলবর রহমানকে সিনি. সহ-সভাপতি, বিশিষ্ট পশু চিকিৎসা রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।