বেরোবিতে নেত্রকোনা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রাকিব -পলাশ
বেরোবি প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) নেত্রকোনা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্টনিকস ইন্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে এম আই এস বিভাগের পলাশ মিয়া মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৬ শে মার্চ) সমিতির সভাপতি মুহসানাত ইবনে আউয়াল ইমন এবং সাধারণ সম্পাদক এহিয়া আল সাইফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
সমিতির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি- আদনান, মুশফিকুর আমিরুল, আসাদুজ্জামান ও জুই দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ,আবিদুল, আরিফ আশিক, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আরিফ, সাদিয়া, মুজ্জাম্মেল, কোষাধ্যক্ষ শরিফ মিয়া, দপ্তর সম্পাদক ইমন হোসেন, প্রচার সম্পাদক শেখ আতিফুর রহমান, ভর্তি বিষয়ক সম্পাদক মোবাশির রহমান। কার্যকারী সদস্য ইকরাম, খালেদ, মাহাবুব, শুভ, সায়েম, শ্রাবণ।