ভালুকা উপজেলা প্রতিনিধি :
ভালুকায় ময়মনসিংহ জেলা অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২৯৯১ এর আওতাধীন ভালুকা উপজেলা শাখার অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন এর নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার নবগঠিত কমিটির সভাপতি মোঃ আরমান ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়ার নেতৃত্বে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম বিএনপির দলীয় কার্যালয়ে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলমকে ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, ভালুকা উপজেলা শাখার অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের কার্যকরী-সভাপতি আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। এছাড়াও এসময় ময়মনসিংহ জেলা অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২৯৯১ এর আওতাধীন ভালুকা উপজেলা শাখার অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন এর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।