বগুড়া শাজাহানপুরের মাঝিড়া কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৯মার্চ) বাদ আছর হতে ইফতার পূর্ব পর্যন্ত বন্দর মসজিদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রুহুল আমীন ও সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন করেন আরিফুল ইসলাম আপেল।
এছাড়া সহ-সভাপতি হিসাবে আজিজুল হক,সহ-সেক্রেটারি সৈয়দ আসাদুজ্জামান সন্জু,ক্যাশিয়ার মিরাজুল ইসলাম মিরাজ,দপ্তর সম্পাদক মো:আবু হানিফ,কার্যকরী সদস্য আব্দুস সামাদ,মোঃমানিক মিয়া এনমুল হক এই ৯ কমিটি কন্ঠস্বর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।