
মোংলা প্রতিনিধি: মোংলায় চাঁদপাই ইউনিয়নের কাইনমারী ঘোপ এলাকায় প্রতিবেশী দুর্বৃত্তের হামলায় কুলসুম বেগম (১৯) সহ আরও দুই নরী আহত হয়। বুধবার ২৯ সেপ্টেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী বিবাদী মো: নাইম খাঁ (৩০), মো: নাজমুল খাঁ (২৫), সামছু খাঁ (৪০), ফিরোজ খাঁ (৫৬), বাপ্পা খাঁ (২৫) সহ আরো কয়েকজন মিলিয়া এই হামলার ঘটনা ঘটায়।
বাদী কুলসুল বেগম বলেন, বিবাদীরা অত্যন্ত উশৃংখল, চোর ও মাস্তান প্রকৃতির। স্থানীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন বিরোধ চলমান রয়েছে। এমতাবস্থায় আজ দুপুরে বিবাদীরা আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে গালিগালাজ করলে আমি প্রতিবাদ করায় ক্ষিপ্ত হইয়া আমার চুলের মুঠি ধরিয়া শরীর বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুসি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শরীরে পরনের জামাও ছিড়ে ফেলে ও গলায় থাকা ৩ ভরি ওজনের রুপার চেইন ছিনিয়ে নেয়। এসময় আমার মা কোহিনুর বেগম (৪৭) ও আমার চাচি শিউলি বেগম (৩০) আমাকে উদ্ধার করতে আসলে পুনরায় তাদেরকেও মারপিট করে। পরবর্তীতে আমরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করি। এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে ১নং বিবাদী মো: নাইম খাঁ বিষয়টি অস্বীকার করে বলেন আমি কুলসুমের গায়ে হাত দেই নাই। কিন্তু কিভাবে তারা আহত হয়েছে তা আমি জানিনা। এ বিষয়ে আপনারা তদন্ত করে দেখতে পারেন সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ তুলছে আমার প্রতি।
এ বিষয়ে মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম এম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করব।