রাজশাহীতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ পাঠ
মোঃ শরিফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, বিভাগীয় কমিশনার, রাজশাহী, মঙ্গলবার (১১-জুন) বিকেল ওই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেন বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২১-মে) লালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মোঃ শামীম আহমেদ সাগর, ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বাঘা, ও মহিলা ভাইস চেয়ারম্যান, মাহফুজা খাতুন শপথ গ্রহণ করেন,
এ সময় আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলার অসংখ্য নেতাকর্মীরা, নেতা-কর্মীরা প্রিয় নেতার শপথ গ্রহণ শেষে আনন্দ উল্লাসে ফেটে পড়েে।