
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার প্রজ্ঞা, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অবস্থান তাকে জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।