
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, ‘‘শহীদ জিয়ার জন্ম না হলে, স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো এদেশ স্বাধীন হতো না।’’
মঙ্গলবার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাহমুদুর রহমান সাজ্জাদ, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন ও জুলফিকার হায়দার গামা, যুগ্ম সম্পাদক মুঞ্জু, ফিরোজ মণ্ডল, সহ-সম্পাদক সাজেদুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক সাগর, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।