বগুড়া শাজাহানপুরের বনানী বাইপাসের অজ্ঞান পার্টির কবলে পরে ২ টি মোবাইল,টাকা,আংটি হারিয়েছে জাহিদ(৪৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার(৭ মার্চ) জুমার নামাজের সময় বনানী বাইপাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহিদ শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকায় বসবাস করেন।সে শেরপুরে একটি ক্লিনিকে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত রয়েছে।
সুস্থ হয়ার পর জাহিদ জানান,জুমার নামাজের সময় বাইবাস হতে একটু ভিতরে জৈনক ব্যক্তি খাতার পাতায় ঠিকানা দেখতে বলেলে এ ঘটনা ঘটে।তারপর তারা ২ টি মোবাইল,মানিব্যাগ,হাতের আংটি নেয়।সাথে থাকা মোটরসাইকেল তারা নেয়ার চেষ্টা করলে তা নিতে পারেননি।
এ বিষয়ে জাহিদ থানায় অভিযোগ করেনি।