বগুড়ার শাজাহানপুর উপজেলার খরণা বাজার কমিটির স্থায়ী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, “সমবায় গড়ি উন্নত বাজার, সুন্দর হবে খরণা বাজার”— এ স্লোগান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে হবে না, এর বাস্তবায়ন করতে হবে। এজন্য বাজারের ব্যবসায়ী, কমিটি ও সাধারণ জনগণকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি মনজুরুল কাদের মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাই সিদ্দিক রনি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রিপন, উপজেলা বিএনপির সদস্য মো. আমিনুল ইসলাম, খরণা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খরণা বাজার কমিটির স্থায়ী প্রধান কার্যালয়ের সফলতা, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।