
২০ ডিসেম্বর শনিবার বেগম খালেদা জিয়ার (বগুড়া-৭ নির্বাচনী এলাকা) বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নগরহাট ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তিতে আল্লাহর রহমত কামনায় দোয়া মোনাজাত পূর্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। স্থানীয় মাদ্রাসা মাঠে শাজাহানপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শাহ আব্দুর রব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও শাজাহানপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, বিএনপি নেতা এমরান হোসেন, মোহসিন আলী, রফিকুল ইসলাম, তমিজ উদ্দিন, আনছার আলী, আমিনুর রহমান আকন্দ, এম আর ইসলাম মানিক, শফিকুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।