

এস এ সবুজঃ
বগুড়া শাজাহানপুরের ইউনিভার্সিটি,মেডিকেল এন্ড ইন্জিনিয়ারিং স্টুডেন্ট'স এসোসিয়েশন আব শাজাহানপুর(UMESAS)এর পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়।
শনিবার (১৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের রাধারঘাট সহ উপজেলার বেশ কিছু স্থানে (UMESAS)২৫০ টি ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষার্থীবৃন্দের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহম্মদ জাফর আলমগীর,তৌহিদ পারভেজ বিপ্লব,বৃক্ষপ্রেমি আরিফুল ইসলাম

এছাড়া আরো উপস্থিত ছিলেন, (UMESAS)এর বর্তমান সভাপতি মোঃ রবিউল ইসলাম সানি,সাবেক সভাপতি ও উপদেষ্টা কৃষিবিদ পলাশ হাসান,দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং BCPSC -এর বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন যাপনে দূষণমুক্ত পরিবেশ অপরিহার্য বিষয়।আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।তাই পরিবেশকে ভারসাম্যপূর্ণ ও সতেজ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
উল্লেখ্য "যেখানে থাকি আর যতদূর,অন্তরে মোদের শাজাহানপুর"এই স্লোগানে এগিয়ে যাচ্ছে UMESAS