
বগুড়া শাজাহানপুরের বিরগ্রাম মধ্যে পাড়া রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।রাস্তা বন্ধের প্রতিবাদে মো: আব্দুল রউফ বাদী হয়ে ঐ গ্রামের মো:আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ দ্বায়ের করেছে।
উক্ত মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা রাস্তা দিয়ে ফসলি জমিতে যায় ও ফসল আনা-নেওয়ার করি।ওই রাস্তা দিয়ে ১০০ শ পরিবারের চলাচলা। রাস্তা বন্ধ করায় ফসল ঘরে আনতে প্রায় এক কিঃ মিঃ রাস্তা ঘুরে আসতে হয়। প্রায় এক বছর পূর্বে আব্দুর রাজ্জাক আমাদের চলাচলের রাস্তায় জোর করে ইট দ্বারা প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। পরবর্তীতে বেশ কয়েকবার চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক করে, না মানলে আমরা মানববন্ধন করছি।আমরা প্রশাসনের কাছে বিচার চাই।
এদিকে শাজাহানপুর থানার ওসি বলেন,অভিযোগ পেয়েছি।তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।