বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গনতন্ত্রের মা, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব মাঝিড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মাশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক মো. আতাহার আলী কাইয়ুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সমবায় দলের সভাপতি নুরুন্নবী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।