বিএনপি ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়ন জাসাসের উদ্যোগে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামে এ কর্মসূচি পরিচালিত হয়। চোপীনগর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ৩১ দফা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চোপীনগর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আক্তার, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল রউফ, সদস্য আল মাহমুদ, জয়নাল হাজারীসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।