রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।