বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠক ও সাংবাদিক মোঃ মঞ্জুরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাহীন সানী, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সমবায়ী ও সাংবাদিক সাজেদুর রহমান সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে লিচুতলা মানব কল্যাণ সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও সাংবাদিক মোঃ মঞ্জুরুল ইসলাম রিপনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।