আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারি) সকাল ৮ টায় মাঝিড়া বন্দরে উপজেলা জামায়াত অফিস থেকে এক র্যালি বের হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কাওছার আলী, মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খাঁন, মাওলানা আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।