
প্রেসবিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল ৯টায় উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা (পূর্ব) শাখার সেক্রেটারি মাওলানা মানছুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা (পূর্ব) জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী, জেলা জামায়াত নেতা ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজওয়ান ইসলাম, উপজেলা জামায়াত নেতা কাওছার আলী, আনোয়ারুজ্জামান আনোয়ার, আব্দুর রশিদ, মাঝিড়া ইউনিয়নের সাবেক আমীর আনোয়ার হোসেন, খরনা ইউনিয়নের আমীর মাওলানা শামসুল ইসলাম, আড়িয়া ইউনিয়নের আমীর মাওলানা ফজলুল হক, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুহুল আমীন, মাঝিড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান, খোট্রাপাড়া ইউনিয়নের আমীর মাওলানা আব্দুর রউফ, শাজাহানপুর শহর শিবিরের সভাপতি আহসান হাবীব, শিবির নেতা রুহুল আমীন, জোবায়ের আহমেদ, সাকিরুল ইসলাম।