বগুড়ার শাজাহানপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার মহিসুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আতাউর আলী কাইয়ূম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান।
এ ছাড়া বিএনপি নেতা আবু সাহীন সানী, মঞ্জুর কাদের মন্টু, জানে আলম বাদশা, আজাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।