
বগুড়ার শাজাহানপুরে বিহিগ্রাম এ.ডি.ইউ. সেন্ট্রাল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জার্সি ও ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া। এতে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোজাফ্ফর হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সহদপ্তর সম্পাদক রেজাউল, বিএনপি নেতা ইলিয়াস আলী, আব্দুল হাকিম বুদ্ধি, রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।