
বগুড়া শাজাহানপুরে দুবলাগাড়ী কলেজে নবীন বরণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ ডিসেম্বর)সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।
অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আলী আসগর তালুকদার হেনা,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোরশেদ মিল্টন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন চাঁন,জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাবিবুর রাহমান সন্ধান,সাধারণ সম্পাদক মোঃ এম আর হাসান পলাশ,শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল রহমান বিদ্যুৎ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও কলেজের শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নবীনরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন,গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদ পত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড়যুগ ব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীত শিল্পীদের পরিবেশনা। নবীন বরণ অনুষ্ঠানের নান্দনিকতাকে করে আরও বেশি আনন্দময়।