বগুড়া শাজাহানপুরে আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য মহড়া দিয়েছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও পিকআপভ্যান নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,ছাত্র আন্দোলনের পর থেকেই আমরা মাঠে আছি।অনেকেই মনে করেছেন আমাদের কার্যক্রম বন্ধ ছিলো।মূলত আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি ও এলাকায় যেন আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ।
উল্লেখ্য,শাজাহানপুর থানা পুলিশ ছাত্র আন্দোলনের পর থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।