বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ মোঃ হারুন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার এসআই অনুপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হারুনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) তাঁর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২১ এবং জিআর নম্বর ৩৪০।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।