শাজাহানপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ৭ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) চতুর্থ দিনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর ও যুব বিষয়ক সম্পাদক মো. আতাহার আলী কাইয়ুম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, বিএনপি নেতা ইদ্রিস আলী, মতিউর রহমান, আব্দুল মান্নান, আবুল বাশার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কুরআন খতম ও দোয়া মাহফিল কর্মসূচি অব্যাহত রয়েছে।