: বগুড়ার শাজাহানপুরে মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস ঊর্মি, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসীন আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল, আব্দুল বাসেদ রঞ্জু ও আলমগীর হোসেনসহ ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ করা হয়।