বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা এক পথচারী গাড়িচাপায় নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর ) ভোর রাত ৩টা ৪০ মিনিটে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এআরকে সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যানবাহনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।