বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা মহিলা মানবসম্পদ বিভাগের উদ্যোগে স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মানবসম্পদ বিভাগের দায়িত্বশীলা ও কর্মপরিষদ সদস্য খাদিজা কাওসার। সঞ্চালনা করেন মানবসম্পদ বিভাগের সহকারী দায়িত্বশীলা আফরোজা হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের নেত্রী মঞ্জুয়ারা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাসিমা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়নের চারজনকে স্বনির্ভরতা সৃষ্টির লক্ষে ছাগল বিতরণ করা হয়।
ছাগল পেয়ে উপকারভোগী রোকেয়া বেগম বলেন,আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য একটা ছাগল মানে অনেক বড় আশীর্বাদ। এটা দিয়ে যদি আমরা দু-একটা বাচ্চা তুলতে পারি, তাহলে সংসারে কিছুটা স্বস্তি আসবে।
আরেক উপকারভোগী বলেন,আমাদের কথা কেউ ভাবে না, কিন্তু মহিলা জামায়াতের নেত্রীদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার। ইনশাআল্লাহ এই ছাগল বড় করে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব।
প্রধান অতিথি মঞ্জুয়ারা বেগম বলেন,
সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলাই আমাদের লক্ষ্য। ইসলামি আদর্শে গড়ে ওঠা সমাজে কেউ যেন অভাবে না থাকে,এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সভাপতি খাদিজা কাওসার বলেন,মানবসম্পদ বিভাগ সমাজের প্রতিটি স্তরে মানবিকতা ছড়িয়ে দিতে কাজ করছে। আজকের এই ছাগল বিতরণ কেবল সহায়তা নয়, এটি স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।