বগুড়ার শাজাহানপুর উপজেলায় নগর আজিরন রাবেয়া মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের অন্তর্গত ওই মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য মুক্তার সরকার, আমরুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম এবং উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তোতা।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনার পাশাপাশি বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।