১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, সাবেক যুবনেতা নাজমুল হুদা শহিদ এবং ছাত্রনেতা মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, পবিত্র ঈদুল ফিতর সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ