
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে ফুলকোট ইয়ং স্টার ক্লাব।
শনিবার পহেলা নভেম্বর বিকেলে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এসময় জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোকসেদুল আলম, আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী মেম্বার, বগুড়া জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান মাসুম, জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক লিমন ইসলাম, বিএনপি নেতা মোজাম্মেল হক, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, জহরুল ইসলাম, রেজাউল, নজমল হোসেন, মনিরুজ্জামান মজনু, মিলন, যুবদল নেতা ইব্রাহিম শিশির, কৃষক দলনেতা শামীম আহমেদ, শাহীন, ইয়াকুব আলী, আবু তালেব আব্দুল জলিল, সাহেব আলী সহ অত্র ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
ডেমাজানী জনকল্যাণ সমিতি একাদশকে ৩-০ গোলে হারিয়ে ফুলকোট ইয়ং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।