বগুড়ার শাজাহানপুরে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাদ এশা উপজেলার সাজাপুর সোনার পাড়া এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া আর্ট কলেজের শরীরচর্চা শিক্ষক আল মামুন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জব্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার গোলাম মোস্তফা, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবক আব্দুল মজিদ এবং বিসিএল ভ্যাট অ্যান্ড ট্যাক্স ম্যানেজার ফরহাদ হোসেন সুমন।
অনুষ্ঠানে সংগঠন সম্পর্কে বক্তব্য রাখেন মারুফ বিল্লা সিয়াম। তিনি জানান, যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। মানবতার কল্যাণে সংগঠনটি নিয়মিতভাবে কম্বল বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, রক্তদান কার্যক্রম এবং বন্যার্তদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম রনি। তিনি সংগঠনের চলমান মানবসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।
সংগঠনের সদস্য সালাম, হানিফ, সাকিব, রিফাত, কামরুল, মুত্তাসিন ও তানজিদ-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় টুর্নামেন্টের খেলাগুলো পরিচালিত হয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সামাজিক সম্প্রীতি ও তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।