
বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টায় বগুড়া-নাটোর মহাসড়কের কৃষি ইনিস্টিউট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে পুলিশের (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার গন্ডগ্রাম এলাকার পলাশ(৩৪) ও একই এলাকার আপেল(২৯)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,দুই যুবক মোটরসাইকেলে নাটোরের দিকে যাচ্ছিলো।জোড়া এলাকায় বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।অপরজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।