মহিউদ্দিন:
বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিন এবং সহ-সভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা নাজিবুর রহমান।
খেলার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ন্যাশনাল সীডস কোম্পানির চেয়ারম্যান শাহাদাত হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সদস্য কে এম শিহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন লর্ড জর্দা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিপন হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, সাবেক মহিলা সদস্য রাজিয়া সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন ও আড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য রফিকুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আল আমিন খোকন, রফিকুল ইসলাম লেমন, সজল, রবিন, বেলাল, হোসেন, রিপন, আব্দুল বাসেদ, রনি, আহসান হাবীব, মানিক, শিলু, আশরাফুল আলম সোহেল, ইমরান, শিপনসহ স্থানীয় তরুণ সমাজ।
অনুষ্ঠানের আমন্ত্রণে ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের পরবর্তী পর্বের সফলতা কামনা করেন।