বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ডিভোর্স দেয়ায় অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটায়। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বজনেরা। পথিমধ্যে রাত্রি সোয়া ১১টায় তার মৃ/ত্যু হয়।
স্থানীয় এলাকার মহিলা ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, ভিকটিম নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্ৰামের বাসিন্দা বাচ্চু মিয়ার এক মাত্র মেয়েকে বিবাহ করে দীর্ঘ দিন যাবত ঘর জামাই ছিলেন। সংসারে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। নজরুল পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। সে বহু দিন পর পর বাড়িতে আসত। সংসারের খরচ ঠিক মত দেয় না বলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। বেশ কয়েক বার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদও হয়েছে। সর্বশেষ আবার ভিকটিমের স্ত্রী তাকে স্বামী তালাক করে। এই অভিমানে সে বাজারের রাস্তায় গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আ/গুন ধরিয়ে আত্মহ/ত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার বগুড়ায় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিম নজরুল ইসলাম জুয়া খেলে ধার দেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে তার স্ত্রী তাকে স্বামী তালাক দেয়। দেনার চাপ ও স্ত্রীর উপর অভিমান করে গায়ে আ/গুন দিয়ে আত্মহ/ত্যার চেষ্টা করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার মৃ/ত্যুর খবর থানা পুলিশকে জানানো হয়নি।