: বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে জহুরুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।