গুড়ার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জরুরি রুকন সম্মেলন ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।
ঘোষিত প্রার্থীরা হলেন— আড়িয়া ইউনিয়নে উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, খরনা ইউনিয়নে উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, আশেকপুর ইউনিয়নে উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাদলা ইউনিয়নে উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, খোট্রাপাড়া ইউনিয়নে অধ্যাপক শাইদুল ইসলাম, আমরুল ইউনিয়নে আশরাফুল মান্নান সামাউন এবং চুপিনগর ইউনিয়নে অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইয়াহিয়া।
এছাড়া বাকি দুই ইউনিয়ন মাঝিড়া ও গোহাইলের চেয়ারম্যান প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।
উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রব্বানী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হযরত আলী ও মাওলানা ফজলুর রহমান।