
বগুড়ার শাজাহানপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আশিক ইকবাল। দায়িত্ব গ্রহণের পর থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আশিক ইকবাল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি শাজাহানপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে শাজাহানপুর থানা কঠোর অবস্থানে থাকবে। জনগণের যেকোনো সমস্যা বা অভিযোগ গুরুত্বসহকারে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবাগত ওসি আশিক ইকবাল শাজাহানপুর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি জানান, সকলের সহযোগিতায় শাজাহানপুর উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।




