বগুড়ার শাজাহানপুরে হাফ ডজন মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার চোপীনগর ইউনিয়নের কামাড়পাড়া সরকারপাড়া এলাকার আব্দুল বাছেদের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার আবু জাররা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।