“শিক্ষা থেকে সম্ভাবনা”এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘আঞ্চলিক আলাপন’।
সোমবার (১৮ মে) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আইআইডি (IID) ও স্বপ্ন পূরণ স্কুলের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোঃ ফেরদৌস হোসেন খান। আইআইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ আহমেদের সভাপতিত্ব আলোচনায় অংশ নেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, আরডিএ’র সাবেক পরিচালক ও চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের (CDRC) গবেষক ড. একেএম জাকারিয়া, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদী লায়লা আরজুমান বানু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি আরকাম হোসেন,শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন,জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান।মাঠপর্যায়ের শিক্ষা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেন স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে শুধু পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়; শিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মূলধারার কর্মসংস্থানে যুক্ত করতে কারিগরি ও জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ।আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মমতাজ রানী এবং জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজন কুমার রাজ ভর।যুব প্রতিনিধি হিসেবে Youth for Policy (YfP) বগুড়ার সদস্য আব্দুল কাইয়ুম আকাশ, হাঞ্জালা সরকার, সিনথিয়া বিনতে মজিব এবং আফিয়া ফারজানা নতুন প্রজন্মের প্রত্যাশা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরডিএ’র পরিচালক দেলোয়ার হোসেন, উপ-পরিচালক নূর মুহাম্মদ, যুগ্ম-পরিচালক মো. তানবিরুল ইসলাম, আইআইডি’র সহকারী পরিচালক ইমন কাজী ও রিসার্চ অ্যাসোসিয়েট সাদিয়া জামানসহ ওয়াইএফপি স্বেচ্ছাসেবীরা। সংলাপের শেষে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, শিক্ষা থেকে প্রকৃত সম্ভাবনা উন্মোচনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সচেতন অংশের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।