
শুক্রবার (২৯ মে) রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সাবেক এমপি লালুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, গ্রীন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। এছাড়া তাঁদের কনিষ্ঠ পুত্র, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।