সাগরিকায় জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ
এসবি ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামে চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর ফলে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।
আজ (৩ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল।দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ক্লাইভ। আর সাইফউদ্দিন ও তাসকিন নেন ৩ টি করে উইকেট।
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসানের অপরাজিত ৬৭ রানের উপর ভর করে ৮ উইকেট ও ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার তাসকিন আহমেদ।
_এসবি/ইন্দ্রজিৎ_