সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বগুড়া-১ আসন (সারিয়াকান্দি-সোনাতলা) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় সারিয়াকান্দি উপজেলা ও পৌর ,কলেজ ছাত্রদলের আয়োজনে সারিয়াকান্দি ডিগ্রী কলেজের হলরুমে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি বগুড়া-১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে বক্তব্য রাখেন,সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহদৎ হোসেন সনি। সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (রাঙ্গা) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন,ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আইয়ুব হোসেন বিভোর,ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল। উক্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন,সারিয়াকান্দি পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, সারিয়াকান্দি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম সরকার প্রমুখ।