
সালথায় বিশ্ব ভোক্তা - অধিকার দিবস পালিত
আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ইং পালিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি টিপু সুলতান, সালথা থানার এসআই আব্দুল হালিম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল রাজ্জাক, উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে সমন্বিতভাবে কাজ করে বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখবেন। রমজান মাসে সংযমী হয়ে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে অনুরোধ করেন।