বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো:কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নাইটিঙ্গেল নার্সিং টিচিং হোম ও ইনস্টিটিউট এবং কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মো. সুলতান মাহমুদ।
শুভেচ্ছা বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মো: কামাল হোসেনের সুশৃঙ্খল নেতৃত্বে মাদ্রাসাটি শিক্ষার আলো ছড়িয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে।