সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ জানুয়ারী) সকাল বেলা ১২টায় পৌরশহরের শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, সদর উপজেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি মোশাহিদ মিল্টন,গণ অধিকার পরিষদ নেতা টিমন চৌধুরী, হান্নান আকাশ, রোমেন আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা মোজাহিদ আলী খোকন,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, গত ১৭টি বছর আমরা এক মাহিফা সরকারের দ্বারা নির্যাতিত ছিলাম। আমরা জুলাই আগস্ট এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সেই সরকারকে হঠাতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমান সরকারের প্রধান কাজ এটাই হওয়া উচিত ছিল যে, জুলাই আগস্টে যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, ভোটবিহীন নির্বাচন, রাতের ভোট, ডামি ভোট এগুলোর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মধ্যে কলঙ্কিত করে রেখেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস কে কলঙ্কিত করেছে। এই আওয়ামী লীগকে পূর্ণবাসন করার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখন। পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন প্রেসক্রিপশন লেখছে। আর এখানে তাদের অর্জিত অবৈধ টাকা করছ করে, বাংলাদেশের পরিস্থিতি কি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা গর্ত থেকে বেরিয়ে বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে সাধারণ জনগণ নিয়ে গণ অধিকার প্রতিরোধ গড়ে তুলবে তাদের বিরুদ্ধে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে"জুলাই গণঅভ্যুত্থানে" গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে, জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।