বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩) ফেব্রুয়ারী দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাধারন শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ছাত্র পরিষদের সদস্য তানভীর মাহমুদ ফাহিম এর সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই স্মৃতি ছাত্র পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান, জুলাই স্মৃতি ছাত্র পরিষদের আহ্বায়ক সদস্য এন.ডি.উছমান গনি সহ সাধারণ শিক্ষার্থীরা ।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের মদদপুষ্ট বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী শামীম উসমানের আস্তাভাজন তোলারাম কলেজের সাবেক উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের নিয়োগ অনতিবিলম্বে বাতিল করতে হবে। বিগত সরকারের একনিষ্ঠ কর্মী কিভাবে অধ্যক্ষ হয় তা আমরা মানিনা, মানব না। জীবন কৃষ্ণ মোদক উক্ত পদে বহাল থাকলে শুধু আওয়ামী ফ্যাসিস্টদেরকেই পুনর্বাসন করবে।
সুনামগঞ্জ বৈষম্যবিরোধী কমিটি আওয়ামী দোসড় জীবন কৃষ্ণ মোদক কে ফুল দিয়ে বরণ করায় সুশীল লীগ কমিটি বলে মন্তব্য করেন এন.ডি. উছমান গনি। পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
উপস্থিত বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল না করলে সাধারণ ছাত্র জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।