স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বেরোবি ছাত্রলীগের সমাবেশ
সাজ্জাদুর রহমান ;বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাখা ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ৬ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
সমাবেশে বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি পোমেল বড়ুয়া।
উল্লেখ্য কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এক পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিডিয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।