হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল
এসবি ক্রীড়া ডেস্ক: সিলেটে চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ ভারত নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ (৯ মে) বিকেল ৪ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি।
সিরিজের প্রথম ৪ ম্যাচ হেরে আগেই সিরিজটি হাত ছাড়া করেছে বাংলাদেশ। তাইতো সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ম্যাচটি জয় ছাড়া বিকল্প নেই বাংলার মেয়েদের।
_এসবি/ইন্দ্রজিৎ_